তামিম-ইমনের না পারলেও শতক হাঁকালেন নাঈম
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে উত্তরাঞ্চল। ম্যাচের শুরুতেই হাসি ফোটে দক্ষিণাঞ্চলের মুখে। উত্তরাঞ্চলের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে শিকার করেন দক্ষিণাঞ্চলের স্পিনার নাহিদুল ইসলাম। তামিম ও ইমন উভয়েই ০ রানে সাজঘরে ফিরে যান। ৭ রানে ২ উইকেট হারায় উত্তরাঞ্চল।
অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিকও বিদায় নেন দলীয় ২৪ রানের মাথায়। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নাসুম আহমেদ। ৩৯ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন জুনায়েদ। শুরুর এই ধাক্কা সামাল দেন নাঈম ও অধিনায়ক মার্শাল আইয়ুব। তারা গড়েন ৯০ রানের জুটি। আইয়ুবকে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন শেখ মেহেদী হাসান। ৭৩ বলে ৪৭ রান করেন উত্তরাঞ্চলের অধিনায়ক।
চতুর্থ উইকেটে ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছেন নাঈম ও অঙ্কন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৮তম শতক হাঁকিয়েছেন নাঈম। দিন শেষে ২৯৭ বলে ১২৬ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটার। নাঈমের ইনিংসটিতে আছে ১৪টি চার ও একটি ছক্কা। অপরপ্রান্তে ১৩৪ বলে ৫৩ রানে অপরাজিত আছেন অঙ্কন। তার ধৈর্যশীল ইনিংসে আছে চারটি চার।
চট্টগ্রামে প্রথম দিনে খেলা হয়েছে ৯২ ওভার। দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ২৪৬ রান। দক্ষিণাঞ্চলের পক্ষে নাহিদুল দুইটি, নাসুম ও মেহেদী একটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তরাঞ্চল ২৪৬/৪ (৯২ ওভার)
নাঈম ১২৬*, অঙ্কন ৫৩*, আইয়ুব ৪৭;
নাহিদুল ২/৩১, মেহেদী ১/৪৭, নাসুম ১/৭২।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম