কুমিল্লা নয়, যেকোনো দলের হয়ে বিপিএল খেলতে পারি : তামিম
জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। সম্প্রতি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তামিম এই আসরে দলটির হয়ে খেলার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তখন তামিমকে নিশ্চিত ধরেই দল গোছানোর পরিকল্পনা শুরু করে কুমিল্লা।
তবে এবার তামিম জানালেন, কুমিল্লায় খেলার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। যেকোনো দল নিয়ম অনুযায়ী তাকে দলে ভেড়ানোর সুযোগ পাবে।
তিনি বলেন, ‘আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলব এমন কথা গণমাধ্যমেই শুনেছি। কুমিল্লার সাথে এ বিষয়ে কোনো আলাপ এখনও চূড়ান্ত হয়নি। আমি এখনও ওপেন, যেকোনো দলের হয়ে বিপিএল খেলতে পারি।’
প্রসঙ্গত, বিপিএলের এবারের আসরেও তামিম খেলবেন আইকন ক্রিকেটার হিসেবে। তামিম ছাড়াও মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান পাবেন আইকন ক্রিকেটারের মর্যাদা। মোট ৬টি দল অংশ নেবে এবারের বিপিএলে।
তামিম নিশ্চিত না হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যে ৩ বিদেশি ক্রিকেটারের দলে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে। তারা হলেন- ফাফ ডু প্লেসিস, মঈন আলী ও সুনীল নারাইন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ