১৬৬ রানের জবাবে ৬ রানে অলআউটের লজ্জার রেকর্ড
এদিন ‘প্রভিন্স নাম্বার ওয়ান’ আগে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে। জবাবে ১১.৪ ওভারে ৬ রানে অলআউট হয়ে যায় কর্ণালি প্রভিন্স। গেল বছর প্রভিন্স নাম্বার ওয়ান গান্দাকি প্রভিন্সকে ৭ রান অলআউট করেছিল। এবার তারা মাত্র ৬ রানে অলআউট করার লজ্জার নজির গড়লো।
কর্ণালির ১১ জন ব্যাটারের মধ্যে মাত্র তিনজন রান করতে পারেন। তার মধ্যে অধিনায়ক আয়ুষা তান্দন সর্বোচ্চ ৩ রান করেন। আর আনসু শাকিয়া ও লক্ষ্মী রিমাল ১টি করে রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ১টি রান। তাতে মোট রান হয় ৬।
১ থেকে ৫ রান তুলতে তারা হারায় ৬টি উইকেট। আর ৬ রানের মাথায় হারায় বাকি ৪টি উইকেট। বল হাতে প্রভিন্স নাম্বার ওয়ানের আলিশা খাদিয়া ৪ ওভার বল করে ৩ মেডেনসহ ১ রান দিয়ে ৫টি উইকেট নেন। আর সঙ্গীতা রায় ৩.৪ ওভার বল করে ১ মেডেনসহ ২ রান দিয়ে ২টি উইকেট নেন। ২ ওভার বল করে ১ মেডেনসহ ২ রান দিয়ে ১টি উইকেট নেন শবনম রায়।
ব্যাট হাতে প্রভিন্স নাম্বার ওয়ানের অধিনায়ক রুবিনা ছেত্রী ৬৪ বলে ১০ চারে ৭৬ রান করেন। আর অপ্সরি বেগম ৬২ বলে ৫ চারে অপরাজিত ৬১ রান করেন। যদিও ব্যাট করতে নেমে শূন্যরানে তারা উইকেট হারিয়েছিল। বল হাতে কর্ণালির দিভিয়া ধামী ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম