শ্রীলংকাকে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ
যে কারণে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন লংকানদের বিরুদ্ধে একাদশ সাজিয়েছিলেন গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় মনিকা চাকমা, তহুরা খাতুন, আনাই মগিনি ও শামসুন্নাহার জুনিয়রকে বাইরে রেখে।
গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাইরে রেখেই ছোটন বাজিমাত করেছেন শ্রীলংকার বিপক্ষে ম্যাচে। ১২-০ গোলের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছেন মারিয়া-আঁখিরা।
প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়েছে স্বাগতিকরা। এই টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।
আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। লিগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
ভারতের কাছে হারলেও বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচের দিকে তাকিয়ে ছিল নেপাল। শ্রীলংকা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপালেরও বিদায় ঘণ্টা বেজে যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ