চরম উত্তেজনায় শেষ হলো পিএসজি বনাম ফিগনিসের খেলা, দেখেনিন ফলাফল
দারুণ ছন্দে থাকা ফরাসি স্ট্রাইকার জোড়া গোল করে জিতিয়েছেন পিএসজিকে। রোববার রাতে পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে ফরাসি কাপে শুভসূচনা করেছে পিএসজি।
দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপে করেন জোড়া গোল। পেনাল্টি থেকে আরেকটি গোল করেন মাওরো ইকার্দি। তবে এমবাপেই ওই পেনাল্টি আদায় করে নিয়েছিলেন।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে ইকার্দির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ফিগনিস গোলরক্ষক। দ্বাদশ মিনিটে সার্জিও রামোসের ক্রসে ইকার্দি জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।
তবে ১৬ মিনিটে এসে ভুল করেই বসে ফিগনিস। এমবাপেকে আটকাতে গিয়ে ডি বক্সে ফেলে দেন তাদের এক খেলোয়াড়। পেনাল্টি থেকে এমবাপেই করেন গোল।
৩১ মিনিটে ফের বিপজ্জনক জায়গায় এমবাপেকে ফেলে দেয় ফিগনিস। এবার পেনাল্টিতে গোল করেন ইকার্দি। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন এমবাপেই।
জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। পিএসজি এরপরও চড়াও হয়ে খেলছিল। তবে স্বাগতিক গোলরক্ষক ইয়ান লে মিউর দক্ষতার সঙ্গে বেশ কয়েকটি সুযোগ নস্যাৎ করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ