ম্যাচ শুরুর আগে সফর বাতিল কার নিউজিল্যান্ড এবার এক বছরে দুইবার পাকিস্তান সফর করবে তারা
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি জানায়, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে কিউইরা আবারও সফরে যাবে দশটি সীমিত ওভারের ম্যাচ খেলতে, যার মধ্যে আছে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি।
গত ১৭ সেপ্টেম্বর তিন ম্যাচ ওয়ানডে শুরুর প্রাক্বালে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানায়, কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে যাবে কিউইরা। এমন ঘটনায় যেন আকাশ ভেঙে পড়ে পাকিস্তানের ক্রিকেট কর্তাদের মাথায়। প্রশ্ন উঠেছিল পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সামর্থ্য নিয়েও।
তবে ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে ইতোমধ্যে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। এছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফরসূচি নিশ্চিত করেছে। এবার নিউজিল্যান্ড পাকিস্তান সফর নিশ্চিত করায় পিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সম্পর্কেও শীতলতাও দূর হল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ