রুটকে স্মৃতিচারণ করালেন কুক
২০১৫ সালের অ্যাশেজের একটি ম্যাচে স্লিপ পজিশনে ফিল্ডিং করার সময় সেফটি গার্ডে বল লেগেছিল কুকের। তার পাশেই ফিল্ডিংয়ে ছিলেন রুট। কুককে কাতরাতে দেখে হেসে ফেলেছিলেন তিনিও।
এই ঘটনা রুটকে স্মরণ করিয়ে হাস্যরসাত্মক ভঙ্গিমায় কুক বলেন, 'আমি শুধু বলতে চাই, যেমন কর্ম তেমন ফল! আমি কিন্তু ঠিক ছিলাম সেদিন। আমি তখন দুই সন্তানের পিতা ছিলাম। আমার জানা নেই, রুটের এখন কয় সন্তান আছে!'
চলমান টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে রুটের সঙ্গে এমন ঘটনা ঘটে। স্টার্কের বল তার স্পর্শকাতর জায়গায় আঘাত হানার কিছুক্ষণ পর দেখা যায়, সেফটি গার্ড ফেটে গেছে রুটের। এমন ঘটনায় হাস্যরসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দিবা-রাত্রির টেস্ট ম্যাচটিতে।
বোলার স্টার্ক থেকে শুরু করেন স্টিভ স্মিথ, মারনাস ল্যাবুশেন, অ্যালেক্স ক্যারি; এমনকি রুটের সতীর্থ স্টোকসও এমন কান্ডে হেসে ওঠেন। সেফটি গার্ড বদলে মাঠে নামা রুট অবশ্য বেশিক্ষন ব্যাটিং করতে পারেননি। ৬৭ বলে ২৪ রান করে ফিরে যান তিনি।
চলমান টেস্টে সুবিধাজনক অবস্থানে নেই ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৭৩ ও দ্বিতীয় ইনিংসে ২৩০ রান করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ২৩৬ রান করা ইংলিশরা শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় উইকেটে ১২০ রান করেছে। ম্যাচ জিততে তাদের প্রয়োজন আরও ৩২৬ রান। আর শেষ দুই সেশনে অস্ট্রেলিয়ার দরকার চার উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ