আইপিএলের মেগা নিলামের দিনক্ষন চূড়ান্ত
মূলত নতুন দুই দল তাদের ড্রাফটের ক্রিকেটারদের বেছে নেয়ার পরই অনুষ্ঠিত হবে এই মেগা নিলাম। এই সমস্যার মূলে রয়েছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ। আইপিএলের ৮ ফ্র্যাঞ্চাইজিকে ৩০ নভেম্বরের মধ্যে রিটেইনড ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করতে বলেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
সেই প্রক্রিয়া নির্ধারিত সময়ের সম্পন্ন হয়েছে। তবে নতুন দুই ফ্যাঞ্চাইজিকে ড্রাফট ক্রিকেটারদের তালিকা জমা দিতে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছিল। যদিও তা বর্ধিত করে ৩১ ডিসেম্বর পর্যন্ত নেয়া হয়। আহমেদাবাদ এখনও নিজেদের ক্রিকেটারদের বাছাই করতে পারেনি।
ইতোমধ্যে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির সমস্যা মেটাতে ৩ সদস্যের বিশেষ কমিটিও গঠন করেছে বিসিসিআই। যে কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিও। এই বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে জানুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহের আগে মেগা নিলামের সুযোগ নেই।
বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির সিভিসি ক্যাপিটালসের ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত নেওয়া হয়নি। সেই সমস্যা না মিটলে, নিলামের চূড়ান্ত দিনক্ষণ এখনই জানানো যাচ্ছে না। আহমেদাবাদ আর লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির জন্য নির্দিষ্ট উইন্ডো রাখতে হবে। যার মধ্যে ৩ নতুন ক্রিকেটারকে তারা দলে নিতে পারে। জানুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহের আগে মেগা নিলাম আয়োজন সম্ভব নয়।’ যদিও জানা গেছে ২০১৮ সালের নিলামের মতো এবারের নিলামও হবে দুইদিন ব্যপী। এর মধ্যে দিয়ে আবারও দশ দলের আইপিএল দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। আইপিএলের নিলামের ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে হায়দরাবাদ ও বেঙ্গালুরু। সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ২ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের আগামী আসরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ