টেস্টে অবিশ্বাস্য জস বাটলার, ১২ রানে ডাবল সেঞ্চুরি
১০৫ রানে ৫ উইকেট হারিয়ে হারের দিকে এগোতে থাকে ইংল্যান্ড। তখন ষষ্ঠ উইকেটে জুটি গড়ে ইংল্যান্ডকে কিছুটা আশা দেখান জস বাটলার ও ক্রিস ওকস। বাটলার মাটি কামড়ে পড়ে থাকেন এবং ওকস নিয়মিত রান সংগ্রহ করতে থাকেন। ৯৭ বলে ৪৪ রান করা ওকসকে বোল্ড করেন ঝাই রিচার্ডসন। ভেঙে যায় ৬১ রানের জুটি।
ওলি রবিনসন ৩৯ বলে ৮ রান করে বিদায় নেন। ১৭৮ রানে ৮ উইকেট হারায় ইংল্যান্ড। স্টুয়ার্ট ব্রডকে সাথে নিয়ে ধৈর্যের পরিচয় দেওয়া বাটলার দ্বিতীয় সেশনে ইংল্যান্ডকে টিকিয়ে রাখেন।
টস জিতে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৪৭৩ রান। শতক হাঁকান মারনাস লাবুশেন। অর্ধশতক হাঁকান ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৩৬ রান। অর্ধশতক হাঁকান ডেভিড মালান ও জো রুট।
প্রথম ইনিংসে বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৩০ রানে ইনিংস ঘোষণা করে। অর্ধশতক হাঁকান লাবুশেন ও ট্রেভিস হেড। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ৪৬৮ রান।
দিনের শুরু থেকে মাটি কামড়ে ক্রিজে ছিলেন বাটলার। তাকে কিছুতেই শিকার করতে পারছিল না অস্ট্রেলিয়া, তাই বুঝি বাটলার নিজেই বিলিয়ে দিলেন তার উইকেট। চা বিরতির পরে ঝাই রিচার্ডসনের বল ব্যাকফুটে গিয়ে খেলার সময় অসাবধানতাবশত বাটলারের পা লেগে যায় স্টাম্পে। ২০৭ বলে ১২ রানের ধৈর্যশীল ইনিংসের সমাপ্তি ঘটে হিট উইকেটে।
বাটলার ফেরার পরে ইংল্যান্ডও দ্রুত অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ২৭৫ রানের বিশাল ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৪৭৩/৯ ইনিংস ঘোষণা (প্রথম ইনিংস)
লাবুশেন ১০৩, ওয়ার্নার ৯৫, স্মিথ ৯৩, ক্যারি ৫১, স্টার্ক ৩৯*, নেসার ৩৫;
স্টোকস ৩/১১৩, অ্যান্ডারসন ২/৫৮।
ইংল্যান্ড ২৩৬/১০ (প্রথম ইনিংস)
মালান ৮০, রুট ৬২, স্টোকস ৩৪, ওকস ২৪;
স্টার্ক ৪/৩৭, লায়ন ৩/৫৮, গ্রীন ২/২৪, নেসার ১/৩৩।
অস্ট্রেলিয়া ২৩০/৯ (দ্বিতীয় ইনিংস)
হেড ৫১, লাবুশেন ৫১, গ্রীন ৩৩*;
রুট ২/২৭, মালান ২/৩৩, রবিনসন ২/৫৪।
ইংল্যান্ড ১৯২/১০ (দ্বিতীয় ইনিংস)
ওকস ৪৪, বার্নস ৩৪, রুট ২৪, মালান ২০;
ঝাই ৫/৪২।
অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ ৪টি উপায়
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল