হঠাৎ করে যে কারনে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করলেন আকরাম খান
খবরের সত্যতা জানতে একের পর এক ফোন আকরাম খানের কাছে। কিন্তু ততক্ষণে ফোন বন্ধ করে ফেলেছেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। পরে আকরাম খানের স্ত্রী সাবিনা খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘না! না! এমনি এমনিই এই স্ট্যাটাস দেওয়া হয়নি। আকরাম স্বেচ্ছায় ক্রিকেট অপস থেকে সরে দাঁড়াতে চাচ্ছে।’
কিন্তু এখন পর্যন্ত কোথাও কি আকরাম খান এমন ঘোষণা দিয়েছেন, আমি আর ক্রিকেট অপসে থাকব না? সাবিনা আকরামের জবাব, ‘না! তা বলেনি। আকরাম এখনও মিডিয়া বা অন্য কোনো ফোরামে এমন কোনো ঘোষণা দেয়নি।’ তাহলে এমন স্ট্যাটাসের ভিত্তি কী? সাবিনা আকরামের ব্যাখ্যা, ‘বলতে পারেন, এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত।’
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? সাবিনার জবাব, ‘ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকলো আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়।’
তিনি আরও যোগ করেন, ‘তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশনসে থাকবে না। সে নিজ মুখেই আপনাদের মানে মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ