সবাইকে অবাক করে নাসুমের সেঞ্চুরি
আগের দিন ১২৬ রানে অপরাজিত থাকা নাইম ইসলাম বেশি দূর যেতে পারেননি।আর মাত্র ১১ রান যোগ করেই আউট হয়ে গেছেন তিনি। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অংকনের ইনিংসটিও লম্বা হয়নি। দ্বিতীয় দিন উত্তরাঞ্চলের স্কোর এগিয়ে নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শরিফুল্লাহ (৯২ বলে ৫৬) ও মিডল অর্ডার আরিফুল হক (৫৪ বলে ৩১)।
আসলে উত্তরাঞ্চলকে বেশি দূর যেতে দেননি বিসিবি দক্ষিনাঞ্চলের নাসুম আহমেদ। এ বাঁহাতি স্পিনার প্রতিপক্ষ মিডল ও লেট অর্ডারের লাগাম টেনে ধরলে ৪০০'র কমেই শেষ হয় উত্তরাঞ্চলের প্রথম ইনিংস। নাসুম একাই দখল করেন ৬ উইকেট। যার সুবাদে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেট পূরণ হয়ে গেছে তার।
বলে রাখা ভালো, আগের ম্যাচেও ৬ উইকেট শিকার করেছিলেন নাসুম। আগের দিন ৭২ রানে ১ উইকেট শিকারি এ বাঁহাতি স্পিনার আজ ১২০ রানে ঝুলিতে ভরেছেন বাকি ৫ উইকেট। মানে আজ উত্তরাঞ্চল যে ৬ উইকেট হারিয়েছে, তার ৫টিই নিয়েছেন নাসুম। এছাড়া অফস্পিনার শেখ মেহেদি ও নাহিদুল নেন দুটি করে উইকেট।
পাল্টা ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চলের জবাবও মন্দ নয়। দিন শেষে ফরহাদ রেজার দলের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। ওপেনার এনামুল হক বিজয় (৩৫) আর মাইশুকুর রহমান (৫) ফিরে গেলেও তৌাহিদ হৃদয় (৩৯*) ও অমিত হাসান (৩১*) স্কোরবোর্ডকে এগিয়ে নিয়েছেন।
বিসিবি উত্তরাঞ্চল: ৪৮৫/১০ (১৩৮.৪ ওভার; তানজিদ তামিম ০, পারভেজ হোসেন ইমন ০, জুনায়েদ সিদ্দিকী ১৫, নাইম ইসলাম ১৩৭, মার্শাল আইয়ুব ৪৭, মাহিদুল ইসলাম অঙ্কন ৭৬; আরিফুল হক ৩১, শরিফুল্লাহ ৫৬, সাঞ্জামুল ১৭; নাহিদুল ২/৩১, নাসুম ৬/১৯২, মেহেদি হাসান ২/৬৩)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ