ট্রিপল সেঞ্চুরি করে সবাইকে চমক দেখালেন শোয়েব মালিকের ১৯ বছর বয়সী ভাগ্নে
সবমিলিয়ে পাকিস্তানের ২০তম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরি হাঁকালেন মোহাম্মদ হুরাইরা। সোমবার তৃতীয় দিনের চা পানের বিরতিতে যাওয়ার আগে ৩৪১ বল মোকাবিলায় এই মৌসুমে টুর্নামেন্ট সেরা ৩১১* রানে অপরাজিত এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার, যা পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও।
উল্লেখ্য, এর আগে ১৯৭৪/৭৫ মৌসুমে মাত্র ১৭ বছর বয়সে ৩১১ রানের ইনিংস খেলেছিলেন জাভেদ মিঁয়াদাদ।রেকর্ড গড়া এই সুদীর্ঘ ইনিংসে ৯১.২০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন হুরাইরা, যেখানে ৪০টি চারই মেরেছেন ডানহাতি ব্যাটার। পাশাপাশি ৪টি বিশাল ছক্কাও এসেছে তার ব্যাট থেকে।
তবে শুধু এ ম্যাচেই নয়, প্রথম শ্রেণির অভিষেক মৌসুমেই একের পর এক ইনিংস খেলে নিজের প্রতিভার জানান দিচ্ছেন শিয়ালকোটে জন্ম নেওয়া এই তরুণ তুর্কি। কায়েদ-ই-আজম টুর্নামেন্টের চলতি আসরে এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন হুরাইরা।
উল্লেখ্য পাকিস্তানের এউ উঠতি তারকা মোহাম্মদ হুরাইরার আছে আরও একটি পরিচয়। যিনি কিনা সম্পর্কে পাকিস্তানের অভিজ্ঞ তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের ভাগ্নে। ব্যাট হাতে দারুণ সব ইনিংসে মামার মতো ভাগ্নেও পাকিস্তান ক্রিকেটে রাজত্ব করার আগাম বার্তাই দিচ্ছেন বৈকি!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ