আমার মেজো মেয়ে আমাকে মামা ডাকে, মানুষ ত এসব দেখেনা: সাকিব
সম্প্রতি ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব প্রশ্ন করেন সাকিব। যদিও জানিয়েছেন এসব নিয়ে ভাবেন না তিনি। সাকিবকে জিজ্ঞেস করা হয়, এই যে এতদিন পরে গিয়ে আবার অনেক দিনের জন্য চলে আসেন, বাচ্চারা কীভাবে রিয়্যাক্ট করে?
জবাবে সাকিব বলেন, “বাকি দুইজন তো খুব ছোট, তবে অ্যালাইনার জন্য খুব কঠিন। ওর জন্য বেশি ঝামেলাটা হয়। ছোট দুইজন অনেক দিন থেকেই দেখছে আমি অন অ্যান্ড অফ, অন অ্যান্ড অফ। যেমন আমি যাওয়ার পর আমার মেজো মেয়ে আমাকে ডাকছে ‘মামা’ ‘মামা’ করে। আপনি চিন্তা করেন, বাপকে যদি মামা-মামা বলে ডাকে তো কেমন লাগে!”
“ও দেখেছে ওর বাপ টিভিতে, ভেবেছে ওর বাপ টিভিতেই আছে। যে আসছে, সে আরেকটা মামা। আসার তিন দিন আগে থেকে বাবা-বাবা ডাকা শুরু হয়েছে, কিন্তু আমি চলে আসলাম। আবার যখন যাব; তখন চাচা, মামা, খালুও ডাকতে পারে। মানুষ ওগুলো অত বুঝবে না, যতক্ষণ না সে আমার জায়গায় আসবে। এ কারণে কে কী বলল, এটা নিয়ে আমি ভাবি না।”
নিজের স্যাক্রিফাসের কথা উল্লেখ করে সাকিব বলেন, “মানুষ তো শুধু ভাবে আমি খেলতে চাই কি চাই না, কিংবা এরকম না হলে ওরকম হতো! কিন্তু আপনি এটা চিন্তা করেন তো আমি কত স্যাক্রিফাইস করছি। এটা মানুষ দেখে না। কাউকে বলেন তো আমার মতো ফ্যামিলি ছাড়া এমন একা একা থাকতে-খেলতে; দেখি কয়জন সারসাইভ করতে পারে। আপনি আমাকে আর একটা প্লেয়ার দেখান তো এমন মাসের পর মাস, বছরের পর বছর ফ্যামিলি ছাড়া খেলছে। বাংলাদেশ তো বাদই দিলাম, আপনি ওয়ার্ল্ড ক্রিকেটেই আর একটা এমন প্লেয়ার দেখান না!”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ