জানা গেল যে কারণে বিশ্বকাপ দলে রাকিবুল-সাকিব
যেখানে দলকে নেতৃত্ব দেবেন রাকিবুল। এদিকে পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন সাকিব। হুট করে তাদের দুজনকে কেন দলে নেয়া হয়েছে। এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো সবার মাঝে। সেটির ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার আবু এনাম মো. কাউসার।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘না অবশ্যই না। আমি যেটা মনে করি প্রথমত আপনাকে দলের দিকে দেখতে হবে। টুর্নামেন্টে যেহেতু সুযোগ আছে তাঁদের খেলার, সেই সুযোগটা আমরা নিয়েছি। এখানে অভিজ্ঞতা একটা ব্যাপার, আমাদের যে কম্বিনেশন খুবই তরুণ একটি দল।’
‘আমাদের গত বিশ্বকাপ দলের চার জন খেলোয়াড় এই দলে আছে, তার মধ্যে শুধু দুজন খেলেছে। আর যে দুজন আছে তারা কিন্তু ম্যাচ খেলেনি। তাঁদের কিন্তু সেই অভিজ্ঞতাটা নেই। ম্যাচের আমেজ, ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করার যে ব্যাপারটা সেটাও নেই।’
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও শ্রীলঙ্কা সফরে ধরাশয়ী হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে ভারত সফরে গিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগার যুবারা। যেখানে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
কাউসারের দাবি, সাকিব এবং রাকিবুলের অন্তর্ভূক্তিতে বদলে যায় বাংলাদেশ। এদিকে ১৭ সদস্যের দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে রাকিবুলের দল। যেখানে দুজন রিজার্ভ ক্রিকেটার এবং বাকি ১৫ জন মূল দলের সদস্য। রাকিবুল এবং সাকিবের কাছে থাকে বাকিরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে বিশ্বাস করেন দলটির ম্যানেজার।
কাউসার বলেন, ‘আমি মনে করি সবচেয়ে বড় ব্যাপার যেটা বাংলাদেশ দল এখানে যাচ্ছে। আইনগতভাবে খেলার জন্য তারা উপযোগী। যেহেতু তারা উপযোগী এবং তাঁদের যে অভিজ্ঞতাটা এটা দলের মধ্যে যদি দেয়া যায়, আপনারা দেখেছেন তারা কীভাবে ভারতে কামব্যাক করা। তাঁদের শুধু ঘাটতি ছিল যেটা সেটা ছিল ছোট একট অভিজ্ঞতা যোগ করা।’
‘আমরা মনে করছি রাকিবুল এবং সাকিবকে যে দলে আনা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ১৭ জন ক্রিকেটার নিয়ে যাচ্ছি, ১৫ জন মূল দলে দুজন ট্রাভেলিং রিজার্ভ, যেহেতু সেখানে ঝুঁকি আছে। বাকি ১৫ জন তারা এই দুজন (রাকিবুল-সাকিব) থেকে শিখবে, কিভাবে মাঠে লড়াই করতে হয় কিভাবে টিকে থাকতে হয়, তাঁদের যে অভিজ্ঞতা আমি এটা পজিটিভলি দেখছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম