অ্যাশেজ: এবার ‘৫-০’-তে চোখ অস্ট্রেলিয়ার
অ্যাশেজের প্রথম দুই টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড আর একটি ম্যাচ হারলেই অ্যাশেজ জয় বা ড্রয়ের সুযোগ হারাবে। ম্যাচ এখনও বাকি তিনটি। অস্ট্রেলিয়া অবশ্য একটি নয়, তিনটি ম্যাচেই জয় পেতে মরিয়া।
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়কের ভূমিকায় ছিলেন সহ-অধিনায়ক স্টিভ স্মিথ। ম্যাচ শেষে তিনিই জানান, তাদের দৃষ্টি হোয়াইটওয়াশে।
স্মিথ বলেন, ‘আমরা ৫-০ ব্যবধানে জিততে চাই। তবে এই মুহূর্তে ম্যাচ বাই ম্যাচ ভাবছি। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা দারুণ ব্যাপার। আশা করি বক্সিং ডে টেস্টেও এই মোমেন্টাম ধরে রাখতে পারব। ইংল্যান্ড ভালো দল। তবে আমরা তাদের লড়াইয়ে ফিরতে দেইনি। আমরা এটাই চাই- ইংল্যান্ডকে মোমেন্টাম না দিয়ে সামনে এগিয়ে যাওয়া।’
কেপটাউনে বল টেম্পারিংয়ের কুখ্যাত সেই কাণ্ডের পর এই ম্যাচে আবারও দলকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। প্যাট কামিন্স ফেরায় পরের টেস্টে আবারও চলে যেতে হবে সহ-অধিনায়কের আসনে। তার আগে জানালেন, দীর্ঘদিন পর নেতৃত্ব পেয়ে উপভোগ করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ