ব্রেকিং নিউজ: বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে পাকিস্তানের তারকা ক্রিকেটার
কায়েদ-ই-আজম ট্রফিতে আবিদ খেলছেন সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে। করাচির ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ব্যাট করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।
মেডিকেল টিম দ্রুত সাড়া দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। অপরাজিত থেকে মাঠ ছাড়ার সময় আবিদের নামের পাশে ছিল ৬১ রান। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাকে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করতে দেওয়া হয়েছে।
আবিদের দলের ম্যানেজার আশরাফ আলী বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। চেকআপের পর তার আসল পরিস্থিতি সম্পর্কে বলা যাবে।’
৩৪ বছর বয়সী আবিদ পাকিস্তান টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কয়েকদিন আগে পাকিস্তানকে বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
২০০৭ সালে থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা আবিদ ৩১ বছর বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটান। অভিষেকের পর ধীরে ধীরে পাকিস্তানের টেস্ট দলের নিয়মিত একজন সদস্য হয়ে উঠেছেন আবিদ আলী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- দলিলে জমি কম-বেশি লেখা হলে কীভাবে ঠিক করবেন?
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?