গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি পাকিস্তানের তারকা ক্রিকেটার
কিন্তু বছরের শেষটা হয়তো প্রত্যাশামাফিক হচ্ছে না আবিদের। মঙ্গলবার কায়েদ-এ-আজম ট্রফির শেষ রাউন্ডের ম্যাচে তীব্র বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে ৩৪ বছর বয়সী এ তারকা ব্যাটারকে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যাচ্ছে, ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে খাইবার পাখতুনের বিপক্ষে ম্যাচে খেলতে নেমেছিলেন সেন্ট্রাল পাঞ্জাবের আবিদ আলি। ব্যাটিংয়ে নেমে দুইবার বুক ব্যথার কথা বলেন তিনি। ব্যক্তিগত ৬১ রানের সময় তাকে ফিরে যেতে হয় তাকে।
পরে সেন্ট্রাল পাঞ্জাবের টিম ম্যানেজার আশরাফ আলি জানিয়েছেন, তাদের ওপেনার আবিদ আলিকে পর্যবেক্ষণ ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। চেক-আপের পরেই কিছু বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার আগে খেলা ৬১ রানের ইনিংসের মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক পূরণ হয়েছে আবিদের। চলতি বছর টেস্ট ক্রিকেটে ১৫ ইনিংসে প্রায় ৫০ গড়ে ৬৯৫ রান করেছেন আবিদ। যেখানে রয়েছে দুইটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ