ভাতিজার কীর্তিতে যা বললেন শোয়েব মালিক
পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের ভাই তারিক মালিকের ছেলে হুরাইরা। নিজের ভাইপোর এমন কীর্তিতে ভীষণ খুশি অভিজ্ঞ অলরাউন্ডার মালিক। ইতিহাসগড়া ইনিংসে ৩৪৩ বল খেলে ৪০ চার ও ৪ ছয়ের মারে ৩১১ রান করেছেন হুরাইরা।
ভাতিজার কীর্তিতে বাহবা দেওয়ার পরবর্তী করণীয় সম্পর্কেও মনে করিয়ে দিয়েছেন মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করায় তোমাকে (হুরাইরা) নিয়ে আমি অনেক গর্বিত।’
মালিক আরও লিখেছেন, ‘তোমাকে আরও অনেকদূর যেতে হবে। কঠোর পরিশ্রম করতে থাকো এবং একইভাবে এগিয়ে যাও। অনেক শুভকামনা।’
পাকিস্তানের ব্যাটারদের মধ্যে হুরাইরার চেয়ে কম বয়সে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রয়েছে শুধুমাত্র জাভেদ মিঁয়াদাদের। ১৯৭৫ সালে ১৭ বছর ৩১০ দিন বয়সে এ কীর্তি করে দেখান তিনি।
সবমিলিয়ে পাকিস্তানের মাটিতে ২৩তম ট্রিপল সেঞ্চুরি করেছেন হুরাইরা। যা তাকে পাকিস্তানের ১৮তম ট্রিপল সেঞ্চুরিয়ানের খেতাব এনে দিয়েছে।
নিজের অভিষেক মৌসুমেই রানের ফোয়ারা ছুটছে হুরাইরার ব্যাটে। নর্দার্ন পাকিস্তানের হয়ে কায়েদ-এ-আজম ট্রফির এবারের আসরে ১৬ ইনিংসে তিন সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫৮.৫৩ গড়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৮৭৮ রান করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ