দল থেকে অবসরের সাথে সাথেই কোচ হয়ে গেলেন রায়ান টেন ডেসকাট
তবে এবার আর মেন্টর নয়, বরং সরাসরি কোচিং কেরিয়ার শুরু করতে চলেছেন প্রাক্তন নাইট তারকা।
ইংলিশ কাউন্টি দল কেন্টের নতুন ব্যাটিং কোচ নিযুক্ত হলেন ডাচ তারকা, যাঁর কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা বিপুল। কেন্টে মাইকেল ইয়ার্ডির স্থলাভিষিক্ত হলেন ডেসকাট। ইয়ার্ডি ২ বছর কেন্টের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করার পর সাসেক্সে ফিরে যান তাদের অ্যাকাডেমি ডিরেক্টরের পদে যোগ দেওয়ার জন্য।
ডেসকাট কাউন্টি দল এসেক্সের হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে ৫৫৪টি ম্যাচে মাঠে নেমেছেন। ১৭০৪৬ রান সংগ্রহ করা ছাড়াও তিনি বল হাতে ৩৪৮টি উইকেটও নিয়েছেন।
নেদারল্যান্ডসের হয়ে মোট ৩৩টি ওয়ান ডে ও ২৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ডেসকাট। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬৭.০০ গড়ে ১৫৪১ রান সংগ্রহ করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৫৫টি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪১.০০ গড়ে ৫৩৩ রান সংগ্রহ করেছেন ৪১ বছর বয়সী অল-রাউন্ডার। উইকেট নিয়েছেন ১৩টি।
উল্লেখ্য, আইপিএলের ৫টি মরশুমে ডেসকাট মোট ২৯টি ম্যাচে মাঠে নেমেছেন। তিনি ২৩.২৮ গড়ে ৩২৬ রান সংগ্রহ করেছেন। উইকেট নিয়েছেন ২টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ