জানা গেল বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া পাকিস্তানি ক্রিকেটার আবিদের সর্বশেষ অবস্থা
মঙ্গলবার (২১ ডিসেম্বর) কায়েদ-ই-আজম ট্রফিতে খেলার সময় হুট করে বুকে ব্যথা অনুভব করেন আবিদ। ব্যথা অনুভব করার সময় তিনি অর্ধশতক হাঁকিয়ে ব্যাটিং করছিলেন। এই ইনিংস খেলার পথে আবিদ প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
মেডিকেল টিম দ্রুত সাড়া দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। অপরাজিত থেকে মাঠ ছাড়ার সময় আবিদের নামের পাশে ছিল ৬১ রান। হাসপাতালে নেওয়ার পর তাকে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করতে দেওয়া হয়।
সেসব পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা জানিয়েছেন, আবিদ একিউট করোনারি সিনড্রোমে ভুগছেন। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এক বিবৃতিতে আবিদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির বিবৃতিতে দাবি করা হয়েছে, আবিদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতিতে আবিদ ও তার পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি।
৩৪ বছর বয়সী আবিদ পাকিস্তান টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কয়েকদিন আগে পাকিস্তানকে বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ