বাবরের চেয়ে রিজওয়ান ভালো অধিনায়ক: শাহীন আফ্রিদি
২০১৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন বাবর। তার অধীনে খেলা ৪০ ম্যাচের ২৬টিতে জয় লাভ করেছে পাকিস্তান। এদিকে হেরেছে ৯টি ম্যাচে। সর্বশেষ ৯ ম্যাচের আটটিতেই জয় পেয়েছে পাকিস্তান।
এদিকে ওয়ানডেতে ৯ ম্যাচের ৪টিতে জিতেছে তার দল। টেস্টে বাবরের অধীনে একটি টেস্ট হারলেও পাকিস্তান জয় পেয়েছে সাতটি ম্যাচে। পরিসংখ্যানের দিক থেকে বেশ সফল বাবর। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিলেও এখন পর্যন্ত জাতীয় দলের অধিনায়কত্ব করা হয়নি রিজওয়ানের।
বাবরের চেয়ে রিজওয়ানকে এগিয়ে রাখার অবশ্য ব্যাখ্যা দিয়েছেন শাহীন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রিজওয়ানের ব্যক্তিত্ব পছন্দ করি। আমি খাইবার পাখতুনখাওয়ার থেকে ঘরোয়া প্রতিযোগিতা খেলা শুরু করেছি। আমি তাকে সেরা হিসেবে মূল্যায়ন করব। যেহেতু বাবর জাতীয় দলের হয়ে দুর্দান্ত কাজ করছে তাই তাকে দুইয়ে রাখব।’
অধিনায়ক হিসেবে বাবরকে দুইয়ে রাখলেও ব্যাটার হিসেবে তাকে সবার উপরে রেখেছেন শাহীন। যেখানে তিনি জানিয়েছেন, বাবর তার পছন্দের এবং নাম্বার ওয়ান ব্যাটার। বাবরের অধীনে জাতীয় দল অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে সেটি অবশ্য স্বীকার করেছেন শাহীন।
বাঁহাতি এই পেসার বলেন, ‘বাবর আজম আমার প্রিয় ব্যাটার এবং এক নম্বর ব্যাটার। জাতীয় দলের অধিনায়ক হিসেবে সে দারুণ কাজ করছে এবং তার অধীনে আমরা অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম