বাংলাদেশের বিপক্ষে ফাইনাল কঠিন হবে : ভারত কোচ
আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারত অনূর্ধ্ব-১৯ দলের কোচ অ্যামব্রোস বলেন, 'সব ফাইনালই কঠিন। মোটেও সহজ নয়। স্বাগতিকদের বিপক্ষে তো আরও কঠিন, বিশেষ করে দর্শকদের সব সমর্থন তাদের দিকেই থাকবে। দর্শকদের সমর্থন অবশ্যই পার্থক্য গড়ে দেয়। তবে আমার মনে হয়, এটা আবার একইসঙ্গে খেলোয়াড়কে নিজেদের সর্বোচ্চটা দিতে উৎসাহিত করে, খেলোয়াড়ের সত্যিকারের দৃঢ়তা প্রকাশ পায়।'
লিগ পর্বে বাংলাদেশের বিপক্ষে ১-০ ব্যবধানে হার প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা আমাদের সুযোগ নষ্ট করেছি। ৯০ মিনিট খেলে ভালো ফলাফল করার ভালো সুযোগও ছিল। আমরা গোলমুখে খেলতে পছন্দ করি। নিশ্চয় বসে থেকে থেকে এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করব না, যা আমাদের হাতে নেই। এর চেয়ে ম্যাচের দিকে নজর দিয়ে দলের জন্য যা ভালো, সেটাই করা উচিৎ। এটা মোটেও চাপের বিষয় নয়। মূল বিষয় হলো মাঠে খেলা, মুহূর্তটাকে উপভোগ করা। ফাইনালে খেলতে পারা বিশাল এক ব্যাপার।'
তিনি আরও বলেন, 'অনূর্ধ্ব-১৫ দল থেকে আমাদের ১১ ফুটবলার আছে, যারা প্রতিপক্ষের কাছ থেকেই শিখছে। বাংলাদেশ দলে জাতীয় দলের ১৫ ফুটবলার আছে। তবে এটা কোনো অজুহাত নয়। তবে এটা ভালো যে, বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে তারা খেলতে পারছে এবং বাংলাদেশ আসলেই ভালো একটা দল। আমি বা আমার দল অতীত নিয়ে মোটেও ভাবছি না। আমাদের সব চিন্তা আগামীকাল নিয়ে। ফাইনাল শুধুই একটা ম্যাচ। সেরা দলটাই ফাইনাল জিতবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ