টেস্টে শীর্ষে লাবুশেন, টি-২০তে বাবর আজম
ব্যাটার র্যাংকিংয়ে চার নম্বরে থেকে সিরিজ শুরু করেন লাবুশেন। ব্রিসবেন টেস্টে ৭৪ রানের ইনিংস খেলে দুইয়ে উঠে এসেছিলেন। অ্যাডিলেইডে দিবারাত্রির দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে করেন ১০৩ এবং ৫১। তাতেই শীর্ষস্থানটা নিশ্চিত হয়ে গেছে অসি মিডল অর্ডার এই ব্যাটারের।
তার সতীর্থ মিচেল স্টার্ক আবার ঢুকেছেন টেস্ট বোলার র্যাংকিংয়ের সেরা দশে। দ্বিতীয় টেস্টে ৮০ রান খরচায় ৬টি উইকেট নেন এই পেসার, যার মধ্যে প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। এখন স্টার্ক বোলারদের মধ্যে নয় নম্বরে।
এদিকে টি-টোয়েন্টি ব্যাটার র্যাংকিংয়ে শীর্ষস্থান ফেরত পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মাত্র এক সপ্তাহ আগেই তিনে নেমে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৯ রানের ইনিংস খেলে এখন ইংল্যান্ডের ডেভিড মালানের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি।
তার সতীর্থ ওপেনার মোহাম্মদ রিজওয়ান টি-টোয়েন্টি ব্যাটার র্যাংকিংয়ে এখন তিন নম্বরে। ক্যারিয়ারসেরা ৭৯৮ রেটিং পয়েন্ট রিজওয়ানের নামের পাশে। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৫ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হন উইকেটরক্ষক এই ব্যাটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ