দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন বাংলাদেশের ৪ জন আম্পায়ার
দুই বিশ্বকাপসহ আন্তর্জাতিক ইভেন্টে যাচ্ছেন বাংলাদেশের '৪' আম্পায়ার
বিডিক্রিকটাইমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ সূত্র। সূত্র জানায়, বাংলাদেশের চার আম্পায়ার তানভীর আহমেদ, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকত আসন্ন এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও আইসিসি প্রমীলা ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।
এদের মধ্যে আগামীকাল (২৩ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ, যিনি ইতোমধ্যে যুব এশিয়া কাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহর দুবাইয়ে পৌঁছেছেন।
আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কাজ করবেন বাংলাদেশের দুই আম্পায়ার। তারা হলেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। এছাড়া নতুন বছরে শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকত আইসিসি প্রমীলা ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।
একসাথে চার আম্পায়ারের বড় দায়িত্ব প্রাপ্তিকে বড় সাফল্য হিসেবে দেখছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আম্পায়ারদের খ্যাতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট সূত্র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ