দেশ ছাড়ার আগে যা বলে গেলেন সাকিব
তবে এই নিউজিল্যান্ডেই সাকিব খেলেছিলেন টেস্টে নিজের সেরা ইনিংসটি। নিউজিল্যান্ড সফরে অবশ্য সাকিব নেই। ব্যক্তিগত কারণে নিয়েছেন ছুটি। দল যখন কিউইদের বিপক্ষে মাঠে নামতে নিজেদের শান দিচ্ছে, সাকিব তখন যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, নিজের পরিবারের কাছে।
তার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিউজিল্যান্ডে ব্যাট হাতে ভালো করার টোটকা দিলেন সাকিব। ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটন টেস্টে ২১৭ রান করা সাকিব জানালেন, নিউজিল্যান্ডে ব্যাটিং তুলনামূলক সহজ। রান করার বিশ্বাস রাখলে এবারও ভালো করতে পারবেন বাংলাদেশের ব্যাটাররা, মনে করেন সাকিব।
তিনি বলেন, ‘ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো করা যায়। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে আমাদের অনেকেই একশ করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই একশ করেছিল। ওখানে আসলে রান করা যায়। ওই বিশ্বাসটা যেন সবাই রাখে।’
ছুটি নেওয়ায় সাকিব নিউজিল্যান্ড সফরে নেই। তিনি না থাকলে দলের শক্তিমত্তাও কমে যায়। সামনে বাংলাদেশের বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ আছে। সেসব সিরিজে নিয়মিত খেলবেন সাকিব, তা স্পষ্ট থাকা-না থাকার প্রশ্নের উত্তরে। পাল্টা প্রশ্ন ছুঁড়ে সাকিব বলেন, ‘না থাকার কোনো কারণ আছে?’
সাকিবকে অবশ্য দ্রুতই ফিরতে হবে যুক্তরাষ্ট্র থেকে। কারণ আগামী মাস থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেখানে বরিশালের হয়ে খেলার কথা সাকিবের।
সাকিব বলেন, ‘এখন পর্যন্ত বরিশালের সঙ্গে কথা হয়ে আছে। সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ