ছন্দ ফিরে পেতে আরও ৭-৮ দিন অনুশীলন লাগবে : লিটন
গত বিশ্বকাপ থেকেই ক্রিকেটাররা টানা জৈব সুরক্ষা বলয়ে আছেন। পাকিস্তান সিরিজ শেষে ক্রিকেটাররা দম ফেলার সুযোগ পাননি, দ্রুতই ধরতে হয়েছে নিউজিল্যান্ডের বিমান। কিন্তু সেখানে কোয়ারেন্টিনের বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে। এতে ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েন। ফিটনেস নিয়েও দেখা দেয় উদ্বেগ।
তবে বাংলাদেশ দলের তারকা ব্যাটার লিটন দাস মনে করেন, অনুশীলনে ফেরা ক্রিকেটাররা ক্রমাগত অনুশীলন চালিয়ে গেলে ৭-৮ দিন পরই ম্যাচ খেলার মত ছন্দ ফিরে পাবেন।
বুধবার (২২ ডিসেম্বর) নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় লিটন বলেন, ‘অনেক দিন পর রুম থেকে বের হয়েছিল, এটা আমাদের জন্য ইতিবাচক দিক। দুই দিন ধরে এখানে অনুশীলন করছি। এখানকার সুযোগ-সুবিধা খুব ভালো। আরও এক বা দুইদিন অনুশীলন করব।’
‘আস্তে আস্তে সবাই শুরু করছি। এখন মনে হচ্ছে, আরও ৭-৮ দিন একটানা অনুশীলন করলে ছন্দে ফেরার ভালো সুযোগ থাকবে।’– বলেন তিনি।
আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ