আমরা শুধু নামেই টেস্ট খেলুড়ে দল : বালবির্নি
আয়ারল্যান্ড শেষ টেস্ট খেলেছে আড়াই বছর আগে। একইসাথে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান টেস্ট খেলার সুযোগ পেলেও আয়ারল্যান্ড যে টেস্ট খেলে তা যেন ভুলে গেছেন অনেকেই। দেশটির সাথে টেস্ট খেলার অনাগ্রহ দেখে হতাশায় মুষড়ে পড়ার দশা বালবির্নির।
তিনি বলেন, ‘আমরা টেস্ট খেলুড়ে দল বা আইসিসির পূর্ণ সদস্য। তবে এখন মনে হচ্ছে তা শুধু নামেই। এর কোনো প্রতিফলন নেই। লর্ডস এবং ম্যালাহাইডে কাটানো দিনগুলো ছাড়া আমরা শুধু নামেই টেস্ট খেলুড়ে। আগামী গ্রীষ্মে আমাদের কোনো টেস্ট না খেলার তিন বছর হয়ে যাবে।’
টেস্টে আয়ারল্যান্ডের এই নীরব উপস্থিতি দেশটির তরুণ ক্রিকেটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা আইরিশ অধিনায়কের। তিনি জানান, ‘আয়ারল্যান্ডের তরুণ ক্রিকেটারদের জন্য এটা ক্ষতিকর। বিশ্বজুড়ে দুর্দান্ত সব টেস্ট সিরিজ দেখছি। সারারাত জেগে অ্যাশেজ দেখছি। তখন আমি লর্ডস টেস্টে ফিরে যাই। তরুণরা হয়ত এই অভিজ্ঞতা ফিরে পাবে না। এটা অত্যন্ত হতাশাজনক।’
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের স্মৃতি এখনও হাতড়ে বেড়ান বালবির্নি। ফাইল ছবিএর আগে সম্প্রতি একটি টুইট করে টেস্টের জন্য হাহাকারের বিষয়টি সামনে আনেন বালবির্নি। সেই টুইটে তিনি লিখেছিলেন, ‘টেস্ট ক্রিকেটকে দারুণ মজার মনে হচ্ছে। কেউ কি খেলবে? সত্যিই বলছি!’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ