সিনিয়রদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেন তামিম
তামিম ইকবাল
সিনিয়র ক্রিকেটারদের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে মানুষ যেসব মন্তব্য করে সেসব মন্তব্য খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বাইরে আছে। খেলোয়াড়দের নিয়ে যারা মন্তব্য করে তাদের কাছেই আবার নিজেদের সম্পর্কের ব্যাখ্যা দেওয়ার কোনো আছে বলেও তামিম মনে করেন না। তিনি শুধু নিশ্চিত করেছেন যে সিনিয়রদের ভেতরে সম্পর্ক যথেষ্ট ভালো। তামিম বিডিক্রিকটাইমকে বলেন, “মাঠের বাইরের কথা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। মানুষ তো অনেক কিছুই বলে। আমাদের বোঝাপড়া কেমন সেটা তো ড্রেসিংরুমে বসে অনেকের দেখার সৌভাগ্য হয় না। না দেখে অনেকেই অনেক মন্তব্য করলে, সেটা তো আমি পরিবর্তন করতে পারব না। আমাদের সম্পর্ক কেমন সেটা আপনাদেরকে বলার দরকারও নাই। আমাদের সম্পর্ক কেমন সেটা আমরা জানি। মাঠের সম্পর্ক ঠিকের চেয়ে বেশি ঠিক।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল ঘুরছে ব্যর্থতার বৃত্তে। এই ব্যর্থতার জন্য তামিম নিজেদের ঘাটতিকেই দায়ী করেছেন। তবে খেলোয়াড়রা প্রতিনিয়িত ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে বলেও জানান তিনি।
তামিম বলেন, “আমাদের দলের বা ব্যক্তিগত কোনো ঘাটতি আছে বলেই আমরা ভালো খেলতে পারছি না, ওই লেভেলের পারফরম্যান্স করতে পারছি না। এছাড়া আর কোনো কারণ নেই। আমি যদি বলি, অমুক কারণ তমুক কারণে ভালো খেলিনি তাহলে সেসব হবে অজুহাত। নিশ্চয় আমাদের ঘাটতি আছে দেখেই ভালো খেলতে পারিনি। হয়ত কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি। দল হিসেবে আমরা এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমি দলের সাথে এখন নেই, কিন্তু আমি ওই ড্রেসিংরুমে ১৪ বছর বসেছি। আমি জানি ওরা সবসময় ভালো করার পথ খোঁজে। অনেক সময় চেষ্টা করার পরেও হয় না, তবে হবেই না এমন কিছু না। এটা পরিবর্তিত হবে।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
এখনো অনেক খেলা বাকি আছে আমার : তামিম
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ