বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দুটি চ্যানেলে দেখা যাবে
বুধবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করে বলতে পারেননি খেলার সম্প্রচার হবে কি না। তখন নাজমুলের সঙ্গে থাকা বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন তিনি নিশ্চিত হয়ে বিষয়টি জানাবেন।
তার কিছুক্ষণ পরেই উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী। নিজামউদ্দিন বলেন, “আমি মাত্র নিশ্চিত হলাম। বাংলাদেশের দুটি চ্যানেলে খেলাগুলো দেখা যাবে। সেগুলো হলো টি-স্পোর্টস ও গাজী টিভি। শুরুতে একটু সমস্যা ছিল, তবে আমাদের জানানো হয়েছিল খেলা দেখা যাবে। তাই হচ্ছে।”
এর আগে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার কোনো চ্যানেলে দেখা যায়নি। এর সম্প্রচার স্বত্ব নিয়ে আগ্রহ দেখায়নি দেশটির কোনো চ্যানেল। এবারো নিউ জিল্যান্ডের মাটিতে হওয়া টেস্ট সিরিজ নিয়ে শুরুতে দেশটির কোনো টিভি আগ্রহ না দেখানোয় শঙ্কা জেগেছিল। সিরিজের প্রথম টেস্ট হবে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। আর দ্বিতীয় টেস্ট হবে ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম