ধোনির রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাড়িয়ে তারকা উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ত
জাতীয় দলের হয়ে এখনও পর্যন ২৫ টেস্টে ৯৭টি ডিসমিসাল (৮৯ ক্যাচ ও ৮ স্ট্যাম্পিং) পেয়েছেন পান্ত। আর মাত্র ৩টি ডিসমিসাল পেলেই হয়ে যাবে সেঞ্চুরি। আগামী ১০ টেস্টের মধ্যে তা করতে পারলেই ধোনিকে ছাড়িয়ে ১০০ ডিসমিসালে ভারতের দ্রুততম উইকেটরক্ষক হবেন তিনি।
২০১৪ সালে টেস্ট থেকে অবসর নেওয়ার আগে ভারতের উইকেটরক্ষকদের মধ্যে দ্রুততম ১০০ ডিসমিসালের রেকর্ড নিজের করে নিয়েছিলেন ধোনি। এই কীর্তি গড়তে তার খেলতে হয়েছিল ৩৬ টেস্ট। এখন ২৫ টেস্টেই ৯৭ হয়ে গেছে পান্তের। ফলে রেকর্ডটি ভাঙা তার জন্য সময়ের ব্যাপার মাত্র।
ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অন্তত ১০০ ডিসমিসাল পেয়েছেন পাঁচজন উইকেটরক্ষক। তারা হলেন ধোনি (৩৬ ম্যাচে), ঋদ্ধিমান সাহা (৩৭ ম্যাচে), কিরন মোরে (৩৯ ম্যাচে), নয়ন মনগিয়া (৪১ ম্যাচে) ও সৈয়দ কিরমানি (৪২ ম্যাচে)। ভারতের ষষ্ঠ উইকেটরক্ষক হিসেবে ১০০ ডিসমিসালের দ্বারপ্রান্তে পান্ত।
শুধু উইকেটকিপিংয়ে নয়, ব্যাটিংয়ের হিসেবেও ২৫ টেস্টের পর ধোনির চেয়ে বেশ এগিয়ে পান্ত। ক্যারিয়ারের ৯০ টেস্টে ৩৮ গড়ে ৪৮৭৬ রান করেছিলেন ধোনি। তবে ২৫ ম্যাচ শেষে ৮ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৩৫.২২ গড়ে ১২৬৮ রান করতে পেরেছিলেন তিনি। অন্যদিকে এখন পর্যন্ত ২৫ টেস্ট খেলা পান্ত ৭ ফিফটি ও ৩ সেঞ্চুরিতে ৩৯.৭১ গড়ে করেছেন ১৫৪৯ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live