ব্রেকিং নিউজ: জামাই শ্বশুরের দ্বন্ধ
শাহিনকে অধিনায়কত্ব নিতে মানা করে দিয়েছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। কিন্তু নিজের হবু স্ত্রীর বাবার কথা শোনেননি বাঁহাতি পেসার শাহিন, এরই মধ্যে নিয়েছেন অধিনায়কত্ব।
পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দেবেন শাহিন। এর আগে দলটির নেতৃত্বে ছিলেন সোহেল আখতার।
২১ বছর বয়সি শাহিনকে অধিনায়কত্ব নিতে মানা করে শহিদ আফ্রিদি বলেছেন, ‘আমি শাহিনকে বলেছি অধিনায়কত্ব নেওয়ার আগে আরও ১-২ বছর অপেক্ষা করতে। যাতে সে নিজের বোলিংয়ে আরও মনোযোগ দিতে পারে। তবে সেও একজন আফ্রিদি। তাই আমার কথা শোনেনি।’
কথা না শোনায় অবশ্য অতোটা রাগ করেননি শ্বশুর মহাশয়। আফ্রিদি বলেন, ‘আমি খুশি যে সে দায়িত্বটা নিয়েছে এবং আশা করি আমাকে সে ভুল প্রমাণ করবে।’
শাহিন আফ্রিদির অবশ্য অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। সবশেষ ২০১৬ সালে অনূর্ধ্ব-১৬ পিসিবি ক্রিকেট স্টারস টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছিলেন শাহিন। প্রায় পাঁচ বছর পর দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২১ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৯ টি-টোয়েন্টি খেলে মোট ১৮৪ উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ