বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার
বিপিএলের গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে একজন দেশি ক্রিকেটার এবং তিনজন বিদেশি ক্রিকেটারকে দলে টানতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সেই নিয়ম অনুসারে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাসুম আহাম্মেদকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এবার সেই তালিকায় যোগ হলো একজন বিদেশি ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কেনার লুইসকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন কেনার লুইস। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্টে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন এই ব্যাটসম্যান।
ধারণা করা হচ্ছে ক্রিস গেইলের পরবর্তীতে তার জায়গায় বসতে যাচ্ছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। সিপিএলে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আবুধাবি টি টেনে নর্দান ওয়ারিয়র্স আর লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছেন ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বলেছে, “কেনার লুইস একজন চ্যালেঞ্জার! অনেকেই তাঁকে বলেন নেক্সট ক্রিস গেইল। ২ জনের জন্ম ও বেড়ে উঠাও জ্যামাইকাতে। ডমেস্টিকে জ্যামাইকার জার্সিতে ক্রিস গেইলের ওপেনিং পার্টনার হিসেবে ডেব্যু।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ