ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো ইংল্যান্ড
এই স্কোয়াডে ১১ জন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। বাকি পাঁচজনের মধ্যে দুজন ক্রিকেটার এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তারা হলেন বোলিং অলরাউন্ডার জর্জ গারটন ও বাঁহাতি পেসার ডেভিড পেইন।
এই সিরিজে থাকছেন না ইংল্যান্ডের নিয়মিত কোচ ক্রিস সিলভারউড। একটানা কোচিংয়ে ক্লান্তি এড়ানোর জন্যই ছুটি নিয়েছেন তিনি। তার বদলে ইংল্যান্ডকে কোচিং করাবেন পল কলিংউড। ভারপ্রাপ্ত কোচ কলিংউডকে সহকারি হিসেবে থাকবেন মার্কাস ট্রেসকোথিক।
সিরিজকে সামনে রেখে কলিংউড বলেন, 'একটি শক্তিশালী স্কোয়াড নিয়ে খেলতে যাচ্ছি যেখানে আমাদের ব্যাটিং অনেক শক্তিশালী, দলও বেশ সামঞ্জস্যপূর্ণ। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা প্রস্তুতি শুরু করেছি।'
'বিশ্বকাপের আর এক বছরও বাকি নেই। যারা অ্যাশেজের স্কোয়াডে নেই, তাদের অনুপস্থিতি বাকি ক্রিকেটারদের জন্য একটি সুযোগ বলে মনে করছি।'
২২ জানুয়ারি শুরু হবে এই সিরিজটি। সিরিজের বাকি চারটি টি-টোয়েন্টি ম্যাচ ২৩, ২৬, ২৯ ও ৩০ জানুয়ারিতে হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে।
ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, টম ব্যান্টন, স্যাম বিলিংস, লিয়াম ডওসন, জর্জ গারটন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, তাইমাল মিলস, ডেভিড পেইন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি ও জেমস ভিনস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম