সাইফউদ্দিনের এক স্ট্যাটাসে তোলপাড় পুরো বাংলাদেশ ক্রিকেট মহল
বাংলাদেশের সীমিত ওভারের দলে নিয়মিত সদস্য সাইফউদ্দিন। বিশেষ করে টি-টোয়েন্টি দলে তার রয়েছে দারুণ কার্যকারিতা। বিশ্বকাপে চোট পাওয়ার পর সাইফউদ্দিন ছিটকে পড়েন মাঠের বাইরে।
পুরনো পিঠের সেই চোট এখনও পুরোপুরি সেরে উঠেনি। সাইফউদ্দিনের বর্তমান যে অবস্থা, তাতে ব্যাটিং করতে পারবেন পুরোদমে, তবে বোলিং করতে পারবেন না। এই পেস বোলিং অলরাউন্ডারের মারকুটে ব্যাটিংয়ের ভঙ্গিমা যেকোনো টি-টোয়েন্টি দলে ভূমিকা রাখার জন্য যথেষ্ট। সেই বিবেচনায় দল পাওয়ার প্রত্যাশাও করেছিলেন।
তবে সাইফউদ্দিন বোলিং করতে পারবেন না বলে তাকে রাখা হয়নি বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে। প্লেয়ার্স ড্রাফটের তালিকা নিয়ে আলোচনা শুরুর পরপরই সাইফউদ্দিন একটি পোস্ট করেছেন, যা নিয়ে রহস্য দেখা দিয়েছে।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সাইফউদ্দিন লিখেছেন, ‘আমাদের মত সাধারণ জুনিয়র খেলোয়াড়দের মনের কথা শোনার বা বোঝার কোনো সময় কারও নেই হয়তো। কারও প্রতি কোনো অভিযোগ নেই, কিন্তু অভিমান আছে অনেক।’
সাইফউদ্দিনের এই পোস্ট প্লেয়ার্স ড্রাফটে নাম না থাকার কারণে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দিন কয়েক আগে আলাপকালে সাইফউদ্দিন জানিয়েছিলেন, ব্যাটারের ভূমিকায় বিপিএল খেলতে চান তিনি। চোটের কারণে বিপিএলের সর্বশেষ আসরেও অংশ নেওয়া হয়নি ফেনীর এই ক্রিকেটারের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম