বিপিএলে প্লেয়ার ড্রাফট: আশরাফুল ২৫ লাখ, ইমরুল ৩৫ লাখ, দেখেনিন সাব্বির নাসিরের পারিশ্রমিক
ড্রাফটের জন্য এরই মধ্যে ক্যাটাগরি ভিত্তিক খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি। তাতে দেখা যাচ্ছে মোট ৬টি ক্যাটাগরি তৈরি করা হয়েছে। সব ক্যটাগরি মিলিয়ে ২১২ জন ক্রিকেটারকে রাখা হয়েছে ড্রাফটের তালিকায়।
এর মধ্যে সর্বোচ্চ তথা ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৬জনকে। যাদের পারিশ্রমিক হবে ৭০ লাখ টাকা করে। ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৪জন ক্রিকেটারকে। তাদের পারিশ্রমিক ৩৫ লাখ টাকা করে। ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৪০জন ক্রিকেটারকে। তারা পাবেন ২৫ লাখ টাকা করে পারিশ্রমিক।
‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৬০জন ক্রিকেটার। তারা পাবেন ১৮ লাখ টাকা করে পারিশ্রমিক। ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন মোট ৬৩জন ক্রিকেটার। তারা পাবেন ১২ লাখ টাকা করে পারিশ্রমিক এবং ‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন ২৯জন ক্রিকেটার। তারা পাবেন ৫ লাখ টাকা করে পারিশ্রমিক।
‘এ’ ক্যাটাগরিতে যে ৬জনকে রাখা হয়েছে, তারা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান। ‘বি’ ক্যাটাগরির ১৪জন হলেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুমিনুল হক, তাসকিন আহমেদ, নাইম শেখ, মাহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত এবং সৌম্য সরকার।
জাতীয় দলে খেলা কিংবা জাতীয় দলের আশপাশে থাকা মোট ৪০জন ক্রিকেটারকে রাখা হয়েছে ‘সি’ গ্রুপে। নাসির হোসেন, মোহাম্মদ আশরাফুল, অলক কাপালিসহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং উদীয়মানদের দিয়ে সাজানো হয়েছে ‘ডি’ ক্যাটাগরির ৬০জনের তালিকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম