বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পরিবর্তন : পাপন
আর এটিই সত্য হল। তবে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ভাগ্য এখনো নির্ধারণ না হলেও ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সকে ছেড়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে আসছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। আজ এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
এর আগেও বাংলাদেশ দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জেমির। ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মাঝে কয়েকবার হেড কোচ হিসেবে তার নাম শোনা গেলেও এবার তিনি আর হেড কোচ হিসেবে নয়, ব্যাটিং কোচ হয়ে আসছেন। আগামী বছর (২০২২) ফেব্রুয়ারির একদম শুরু থেকেই দায়িত্ব পালন করবেন এ অস্ট্রেলিয়ান।
আন্তর্জাতিক ক্যারিয়ার বড় না হওয়ায় সিডন্স ঝুঁকে পড়েন কোচিংয়ে। ব্যাটিং কোচ হিসেবে তিনি সারাবিশ্বেই সমাদৃত। বাংলাদেশের আশরাফুল, তামিম, মুশফিক, সাকিব ও রিয়াদদের পরিণত হওয়ার পেছনেও আছে এ অস্ট্রেলিয়ানের হাতের ছোঁয়া। ব্যাটিং দুর্বলতা কাটাতে তাই এবার হেড কোচের বদলে সিডন্সকে ব্যাটিং কোচ করার সিদ্ধান্ত বিসিবির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি