ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব পেয়ে নিজের উদ্দেশ্যের কথা জানিয়ে দিলেন জালাল
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে জালালের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন দায়িত্ব পেয়ে বোর্ড সভাপতিকে ধন্যবাদ জানাতে ভুলেননি জালাল।
এর আগে মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন জালাল, এখন যেখানে তার ভূমিকা ভাইস চেয়ারম্যানের। তিনি বলেন, ‘অসংখ্য ধন্যবাদ বোর্ড সভাপতিকে, উনি আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। উনি আমাকে মিডিয়া থেকে ছাড়তে চাননি, বলেছেন মিডিয়ায় থাকতে হবে। তাই ভাইস চেয়ারম্যান হিসেবে রেখেছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স খুবই শক্ত একটা কমিটি। এখানে অনেক গুরুদায়িত্ব। আমি সবার সমর্থন আশা করি।’
জালাল জানালেন, সাবেক ক্রিকেটার হিসেবে ক্রিকেট অপারেশন্স বিভাগ পরিচালনা করতে টেকনিক্যাল কোনো সমস্যা হবে না তার। তবে দেশের ক্রিকেটের বর্তমান সময়কে ‘ক্রান্তিকাল’ আখ্যায়িত করে জালাল বলেছেন, নিজের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তিনি।
জালালা বলেন, ‘সাবেক ক্রিকেটার বলে হয়ত আমার এখানে আমার টেকনিক্যালি কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে অনেক বিষয় আছে। এখন ক্রিকেটের একটা ক্রান্তিকাল চলছে আমরা সবাই জানি। তবুও আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি যথাসাধ্য পালন করার চেষ্টা করব।’
‘কোনো মানুষই শতভাগ পারফেক্ট না। সবারই ভুল থাকে, হয়ত আমিও ভুল করতে পারি। এখন ক্রিকেটের উন্নতির জন্য যা কিছু করার দরকার তা করার চেষ্টা করব। আমার উদ্দেশ্য হল ক্রিকেটকে সঠিক পথে দেখা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ