বক্সিং ডে টেস্ট: অস্ট্রেলিয়ার ‘২’ ইংল্যান্ডের ‘৪’ পরিবর্তন
করোনা প্রটোকলের কারণে অ্যাডিলেড টেস্টে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স। তার বদলে একাদশে অভিষেক হয়েছিল মাইকেল নেসারের। এছাড়া জশ হ্যাজলউডের চোটের কারণে সুযোগ পেয়েছিলেন ঝাই রিচার্ডসন। কামিন্স ফিরলে যেকোনো একজন পেসারের বাদ পড়া নিশ্চিত ছিল। ফলে নেসারকে বাদ দিয়ে একাদশে ঢোকেন কামিন্স।
হ্যাজলউডের পরে চোটের কারণে রিচার্ডসনও এই টেস্ট থেকে ছিটকে গেছেন। রিচার্ডসনের বদলে একাদশে জায়গা পেয়েছেন স্কট বোল্যান্ড। মাত্র চতুর্থ উপজাতি হিসেবে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট অভিষেক হতে যাচ্ছে বোল্যান্ডের। অস্ট্রেলিয়ার পক্ষে রঙিন পোশাকে অভিষেক হয়েছে আগেই।
ইংল্যান্ডের একাদশে এসেছে চার পরিবর্তন। চলমান অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে একাদশেই বড় পরিবর্তন এনেছে জো রুটের দল। বাদ পড়েছেন ররি বার্নস, ওলি পোপ, ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড। তাদের বদলে একাদশে জায়গা পেয়েছেন জনি বেয়ারস্টো, জ্যাক ক্রোলি, জ্যাক লিচ ও মার্ক উড।
প্রসঙ্গত, গ্যাবায় প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল ৯ উইকেটে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ২৭৫ রানে। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মারকাস হ্যারিস, মারনার লাবুশেন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), ট্রেভিস হেড, ক্যামেরন গ্রীন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
ইংল্যান্ড একাদশ : হাসিব হামিদ, জ্যাক ক্রোলি, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, মার্ক উড, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ