আইপিএলে যে তিন পাকিস্তানি ক্রিকেটারের দাম সবাইকে ছাড়িয়ে যেতো
আর টি২০ বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স মেলে ধরার পরে পাকিস্তানি ক্রিকেটারদের সামনে যদি আইপিএলে অংশ নেয়ার সুযোগ থাকত, তাহলে অনেক ফ্র্যাঞ্চাইজিই কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করত না। ফ্র্যাঞ্চাইজিদের নজরে থাকতেন তিন পাকিস্তানি ক্রিকেটার। দেখে নেয়া যাক-
শাহিন শাহ আফ্রিদি :
আইপিএলে স্পিডস্টাররা বরাবর চাহিদার তুঙ্গে থাকেন। আর শাহিন শাহ আফ্রিদি তো সে ক্ষেত্রে শীর্ষ বাছাইয়ের তালিকায় থাকতেন ফ্র্যাঞ্চাইজির কাছে। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে আফ্রিদি পাওয়ার প্লে-তে একাই ভারতীয় ব্যাটিং ধসিয়ে দিয়েছিলেন। রোহিত শর্মার পরে কে এল রাহুলকেও আউট করেন আফ্রিদি। তারপরে ক্যাপ্টেন কোহলিকে ফিরিয়ে সবথেকে বড় ঝটকা দেন।
বাবর আজম :
আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক বাছাইয়ের মঞ্চ হিসাবে নিলামকে টার্গেট করছে। এমন অবস্থায় বাবর আজম শীর্ষ বাছাইয়ের তালিকায় থাকতেন একাধিক দলের কাছে। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ভারত ম্যাচেও দুরন্ত ব্যাটিং করে দলকে জয়ের সীমানায় পৌঁছে দিয়েছিলেন। প্রতিদিন ব্যাট হাতে ক্রিজে নামলেই এখন রেকর্ড গড়ছেন বাবর। কয়েক দিন আগে আইসিসির ক্রমতালিকায় নিজের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছেন।
মোহাম্মদ রিজওয়ান :
বাবরের সাথেই সাম্প্রতিক সময়ে দারুণভাবে উঠে এসেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের বিগ থ্রি-র (রোহিত, কোহলি, রাহুল) দাপট ম্লান করে ২০২১-এ সেরা সময় পেরিয়েছেন। একই ক্যালেন্ডার বর্ষে ২০০০ টি২০ রান করেছেন। বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যানকে পাওয়ার জন্য আইপিএল নিলামে যে কাড়াকাড়ি পড়ত, তা নিয়ে সন্দেহ নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ