ফিরছেন সিডন্স, তবে কাদের নিয়ে কাজ, জানেন না পাপনও
২০০৭ সালে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিডন্স। তার অধীনে বাংলাদেশের চোখে পড়ার মতো উন্নতি হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হয়েছিলেন সাকিব-তামিম-মুশফিকরা। তবে ২০১১ বিশ্বকাপের ব্যর্থতায় দায়িত্ব ছাড়তে হয় এই অস্ট্রেলিয়ানকে।
এবার তিনি আসছেন নতুন দায়িত্ব নিয়ে। কাজ করবেন ব্যাটিং কোচ হিসেবে। কিন্তু কাদের নিয়ে কাজ করবেন? পাপনও বলতে পারলেন না। বিসিবি সভাপতি জানান, ‘আমরা তাকে ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছি। তবে এখনও চূড়ান্ত হয়নি, কোন জায়গা নিয়ে কাজ করবেন তিনি; সেটা হতে পারে হাইপারফরম্যান্স, অনূর্ধ্ব-১৯ কিংবা জাতীয় দল। আমরা আশা করছি, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যোগ দিতে পারবেন তিনি।’
বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। তার সঙ্গে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে বিসিবির। সিডন্স যদি জাতীয় দলের দায়িত্ব নেন, তবে প্রিন্সকে চুক্তির অর্থ বুঝিয়ে দিয়েই বিদায় করতে হবে। বিসিবি সেই পথে হাঁটবে কিনা, সেটাও একটা প্রশ্ন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন