ইমরুলকে দলে নিতে নতুন শর্ত দিলেন বিসিবি
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরুলকে ওয়ানডে দলে নেওয়ার ব্যাপারে নিজের অভিমত জানিয়েছিলেন তামিম ইকবাল। সেই প্রসঙ্গে শুক্রবার (২৪ ডিসেম্বর)
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করা হলে তিনি বলেন,‘এতদিন ধরে ইমরুলকে ছাড়া খেলছে, কোনোদিন এই কথা বলেনি। বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ হওয়ার পরই শুনছি এসব।
এখানে ওয়ানডেও ছিল না। এর আগে কখনও বলেনি। এখন অনেকে অনেক কথা বলছে। ওয়ানডে অধিনায়ক চাইলেই তো হবে না। পারফরম্যান্স করতে হবে তো।
পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিতে হবে ইমরুলকে। ভালো পারফর্ম করলে যেকোনো ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা খোলা, জানিয়েছেন বিসিবি সভাপতি।
পাপন জানান, তিনি নিজেও ইমরুলকে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরার জন্য তাড়না দিয়েছেন। বিসিবি সভাপতির ভাষায়, ‘আমি নিজে ইমরুলের সাথে কথা বলেছি।
আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ও কোথায় খেলবে? ঘরোয়া ক্রিকেটে নাকি চার নম্বরে ব্যাট করে। তামিম কি তাকে মুশফিকের জায়গায় খেলাবে? তার মানে মুশফিককে সরাবে?
এরকম কোনো কথা আমি জানি না। তামিম তার পরিকল্পনা জানাতে পারে। কোচ, নির্বাচক, অপারেশন্স বিভাগকে বলতে পারে। মিডিয়াকে এসব বলে কোনো লাভ নেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ