বাংলাদেশের অবিশ্বাস্য এক রেকর্ডের সঙ্গী হলো ইংল্যান্ড
টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি পরাজয়ের রেকর্ড ঠিক ৯ ম্যাচের। দেড় যুগ আগে ২০০৩ সালে ৯ ম্যাচ খেলে সবকয়টিতেই হেরেছিল বাংলাদেশ দল। এবার এই রেকর্ডে ভাগ বসানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইংলিশরা।
চলতি বছর এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে মাত্র চারটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, ড্র হয়েছে দুইটি। বাকি ৮ ম্যাচেই হেরেছে জো রুটের দল। রোববার থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টেও হারলে বছরে সর্বোচ্চ পরাজয়ের রেকর্ডে বাংলাদেশের সঙ্গী হবে তারা। তাই এই ম্যাচে ইংলিশদের পরাজয় চাইতেই পারে বাংলাদেশ।
নির্দিষ্ট এক বছরে কোনো দলের ৮টি করে টেস্ট ম্যাচ হারের নজির রয়েছে মোট দশটি। চলতি বছরসহ মোট ৫টি বছরে (১৯৮৪, ১৯৮৬, ১৯৯৩, ২০১৬ ও ২০২১) আট ম্যাচ হেরেছে। বাংলাদেশ ঠিক আট ম্যাচ হেরেছে দুইটি বছরে (২০০২ ও ২০০৮)। এছাড়া ২০০৩ সালে হেরেছে ৯ ম্যাচ।
এক বছরে ৮ ম্যাচ হারের রেকর্ডে বাংলাদেশ-ইংল্যান্ডের সঙ্গী হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবীয়রা ২০০৪, ২০০৫ ও ২০১৫ সালে হেরেছে ৮টি করে টেস্ট ম্যাচ। বক্সিং ডে টেস্টে ইংল্যান্ড হারলে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে দ্বিতীয় দল হিসেবে বছর ৯ ম্যাচ হারের রেকর্ড হবে ইংলিশদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ