এশিয়া কাপ: শেষ হলো ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
শেষ ওভারে পাকিস্তানের জেতার জন্য লাগতো ৮ রান। হাতে ছিলো তিন উইকেট। প্রথম বলেই ভারতের রবি কুমার তুলে নিলেন পাকিস্তানি জিসান জামিরের উইকেট। ম্যাচের ভাগ্য তখন সুতোয় ঝুলন্ত! শেষ ২ বলে লাগে ৪ রান। প্রথম বলে ডাবল নিয়ে ১ বলে ২ রানের টার্গেট বানিয়ে ফেললেন আহমেদ খান। পরের বলেই চার! রোমাঞ্চকর এক ম্যাচে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারালো পাকিস্তান।
অথচ পাকিস্তানের জয়টা এতো কষ্টসাধ্য হবে তা দিনের শুরুতে বুঝাই যায়নি। প্রথমে ব্যাট করে ৯৬ রানেই প্রথম ৫ উইকেট হারিয়ে ফেলা ভারতীয় যুবারা লেট অর্ডারে আরাধ্য যাদবের ফিফটি ও রাজবর্ধন হাঙ্গারগেকরের ২০ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে ২৩৭ রানের পুঁজি জমা করে। ওপেনার হারনূর সিং ৪৬ ও আরেক ব্যাটার কৌশল তাম্বেও ৩২ রান করে অবদান রাখেন। পাকিস্তানি ফাস্ট বোলার জিসান জামির নেন ৬০ রানে ৫ উইকেট।
২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই পাকিস্তান হারায় ওপেনার আব্দুল বাঙ্গালজাইকে। এরপর আরেক ওপেনার মাজ সাদাকাত ও ওয়ান ডাউন ব্যাটার মুহাম্মদ শেহজাদ ৬৪ রানের জুটি গড়েন।
সাদাকাত ২৯ রানে বিদায় নিলেও শেহজাদ ১০৫ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তবে তার আউটের পর থেকেই আবারো পথ হারায় পাকিস্তান। মূলত রান বলের চাপটাই বাড়ছিল দ্রুত। শেষ ১২ বলে ১৮ রান লাগতো পাকিস্তানের। হাতে ছিলো ৩ উইকেট মাত্র। তবে শেষ ওভারের নাটকে জয়ের মালা পাকিস্তানি যুবারাই পড়লেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ