বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাট এখন মহাকাশে
এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো কোনো ক্রিকেটারের ব্যবহৃত সরঞ্জাম মহাকাশে ঘুরে এসেছে। হট এয়ার বেলুনে যুবরাজের ঐতিহাসিক সেই ব্যাটের মহাকাশে ঘুরে আসার মুহূর্তটি সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন।
এ প্রসঙ্গে যুবরাজ বলেছেন, ‘কোলেজনের সঙ্গে আমি আমার প্রথম এনএফটি স্পেস জার্নি শুরু করতে পেরে রোমাঞ্চিত। নতুন একটি প্ল্যাটফর্মে আমার ভক্তদের সঙ্গে এভাবে যোগাযোগ করাটা সত্যিই বেশ আনন্দের। আমি আমার প্রথম সেঞ্চুরি করা ব্যাটটির মতো আরও অনেক কিছু শেয়ার করতে চাই।’
মহাকাশে পাঠানো ব্যাটে লাগানো ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ভক্ততের উদ্দেশে কথাও বলেছেন যুবরাজ। নতুনভাবে ভক্তদের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ আনন্দিত সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
যুবরাজ ভবিষ্যতে নিজের আরও সরঞ্জাম মহাকাশে পাঠাতে চান, ‘আমি সবসময় সমর্থকদের সাথে থাকতে চেয়েছি। কোলেজনের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমার ক্রিকেটীয় জীবনের আরও কিছু মূল্যবান সামগ্রী আমি এখানে শেয়ার করতে চাই।’
২০০৩ সালে টিভিসি কাপে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৮৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন যুবরাজ। সেই ম্যাচে বাংলাদেশকে ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে মাত্র ৭৬ রানে অল আউট হয়েছিল টাইগাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ