সবচেয়ে শিরোপা জয়ের বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে শোয়েব মালিক
লঙ্কান প্রিমিয়ার লিগের(এলপিএল) এবারের আসরের ফাইনালে গলে গ্ল্যাডিয়েটরসকে ২৩ রানে হারিয়ে টানা তৃতীয় শিরোপা জিতেছে তার দল জাফনা কিংস। এই দলের হয়ে তিনবারই খেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। আর দলের হয়ে এবারের শিরোপা জিতে বিশ্বরেকর্ডের খুব কাছে চলে গিয়েছেন তিনি।
বিভিন্ন ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডটা ক্যারিবীয় অলরাউন্ডার ডুয়াইন ব্রাভোর দখলে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের হয়ে সিপিএলে কাইরন পোলার্ডের রেকর্ডে ভাগ বসানোর পর আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে ছাড়িয়ে গেছেন স্বদেশীকেও।
তবে এবার লঙ্কান প্রিমিয়ার লিগ জিতে ব্রাভো এবং পোলার্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন শোয়েব মালিক। জাফনা কিংসের হয়ে টানা তৃতীয় ট্রফি জেতার মাধ্যমে টি-টোয়েন্টিতে ১৪টি শিরোপা জিততে সক্ষম হলেন তিনি। উল্লেখ্য, এলপিএলের ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে শোয়েব মালিকের জাফনা কিংস। রান তাড়া করতে নেমে ১৭৮ রানে থামে গলের ইনিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ