ইংল্যান্ডকে অল্প রানে অলআউট করলো অস্ট্রেলিয়া
টস হেরে ব্যাটিংয়ে নেমে ফের অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকে দলটি। হাসিব হামিদ ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ডাক মেরে। প্যাট কামিন্সের দারুণ এক ডেলিভারিতে ব্লক করতে চেয়ে উইকেটের পেছনে ক্যাচ হন হামিদ।
উইকেট হারিয়ে খোলসে ঢুকে পড়ে ইংল্যান্ড। ৭ ওভারে তোলে মাত্র ১৩ রান। তবে কাজের কাজ হয়নি। অষ্টম ওভারে কামিন্সের ফের আঘাত। এবার জ্যাক ক্রলিকে (১২) গালিতে ক্যাচ বানান অসি গতিতারকা।
বিপর্যয়ে দাঁড়িয়ে ডেভিড মালানকে (১৪) নিয়ে ৪৮ রানের একটি জুটি গড়েছিলেন অধিনায়ক জো রুট। মালান কামিন্সের তৃতীয় শিকার হলে ভাঙে এই জুটি। সেটিই ছিল ইনিংসের সবচেয়ে বড় জুটি।
দলীয় ৮২ রানের মাথায় ফিরে যান রুটও। কাটায় কাটায় ৫০ করে ইংলিশ অধিনায়ক মিচেল স্টার্কের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিলে একশর আগে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। বেন স্টোকসও ২৫ রানের বেশি এগোতে পারেননি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো একটা প্রান্ত ধরে ছিলেন। ৭৫ বলে ৩৫ করা এই ব্যাটারকে ফেরান স্টার্ক। শেষদিকে ওলি রবিনসনের ২২ রানে ১৮৫ পর্যন্ত গেছে ইংলিশরা। লেজটা মুড়ে দেন নাথান লিয়ন।
অসি বোলারদের মধ্যে প্যাট কামিন্স আর নাথান লিয়ন পান ৩টি করে উইকেট। মিচেল স্টার্কের শিকার ২টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ