চরম দু:সংবাদ: গোলকিপারের সঙ্গে সংঘর্ষে মাঠে মারা গেলেন তারকা ফুটবলার
ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার ঘরোয়া লিগে। খেলা চলাকালীন নিজের দলের গোলকিপারের সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ পরেই মারা যান আলজেরিয়ার ফুটবলার ও ফুটবল ক্লাব এমসি সাইদার অধিনায়ক সোফিয়ানে লৌকার।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার খেলা চলার সময় ২৮ বছর বয়স্ক লৌকারের সঙ্গে তার দলের গোলকিপারের সংঘর্ষ হয়। সে সময় মাঠেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পরে ফের খেলা শুরু করেন লৌকার। কিন্তু মিনিট দশেক পরে ফের মাঠের মধ্যে পড়ে যান তিনি।
সঙ্গে সঙ্গে লৌকারকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তার। পরে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ়ত্যু হয়েছে লৌকারের। এই খবর আসার পরে বন্ধ হয়ে যায় খেলা। কান্নায় ভেঙে পড়েন দু’দলের ফুটবলাররা।
4th soccer player this wk...Algerian player & captain of MC Saida, Sofiane Loukar, collapsed during a game on Sat from an apparent hrt attack???? video of his teammates & opposing team in the aftermath, its clear that he was loved by many
What is happening?!! This is not normal! pic.twitter.com/IT1O38l1wP
— Melly (@Belondyy) December 26, 2021
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live