আবারও ১০০ রান হাঁকালেন সৌম্য
মিজানুর রহমান ৭ ও মোহাম্মদ মিঠুন ১২ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন ওয়ান ডাউনে নামা সৌম্য সরকার ও চারে নামা সালমান হোসেন ইমন। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ১৪৪ রানের পার্টনারশিপ।
১৫২ বলে ৭০ রান করে সালমান বিদায় নিলে ভাঙে অনবদ্য এই জুটি। তবে সৌম্য শতক তুলে নিতে ভুল করেননি। তার আগে অবশ্য তাইবুর রহমানকেও হারিয়েছে মধ্যাঞ্চল।
এই প্রতিবেদন লেখার সময় ৭৩.২ ওভার খেলা হয়েছে। তাতে ৪ উইকেট হারিয়ে মধ্যাঞ্চলের সংগ্রহ ২২১ রান। ২০৫ বলের মোকাবেলায় ১০০ রান করে ব্যাট করছেন সৌম্য। তার সঙ্গী ৩০ বলে ১৮ রান করে অপরাজিত অধিনায়ক শুভাগত হোম চৌধুরী।
এর আগে প্রথম রাউন্ডে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন সৌম্য। পরের ম্যাচে দল হেরে গেলেও দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করেন এই তারকা ব্যাটার। রবিবারের তিন অঙ্কের ইনিংসটি সৌম্যর প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৫ম শতকের কীর্তি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন