আবারও অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকালেন সৌম্য
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি সাউথ জোনের মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। যেখানে সৌম্যর সেঞ্চুরির সঙ্গে সালমান হোসেন ইমন ও শুভাগত হোমের ফিফটিতে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯৩ রান করে ফেলেছে সেন্ট্রাল জোন।
সাগরিকায় টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সাউথ জোন। তাদের শুরুটাও ছিল দুর্দান্ত। স্কোরবোর্ডে মাত্র ২৮ রান যোগ হতেই ফর্মে থাকা দুই ওপেনার মিজানুর রহমান (৭) ও মোহাম্মদ মিঠুনকে (১২) সাজঘরে পাঠিয়ে দেন সাউথ জোনের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
এরপর তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন সৌম্য সরকার ও সালমান হোসেন। এ দুজনের জুটিতে আসে ১৪৪ রান। ইনিংসের ৬২তম ওভারে সালমানকে বোল্ড করে জুটি ভাঙেন লেগস্পিনার রিশাদ হোসেন। সাজঘরে ফেরার আগে সালমান খেলেন ৭০ রানের ইনিংস।
ততক্ষণে ফিফটি তুলে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান সৌম্যও। তবে হতাশ করেন তাইবুর পারভেজ। দলীয় ১৭৭ রানের মাথায় রিশাদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি সৌম্য ও শুভাগত।
ইনিংসের ৭৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত সেঞ্চুরিতে পৌঁছান সৌম্য। তিন অঙ্কে পৌঁছতে তিনি খেলেন ২০৫ বল। যেখানে ছিল ৮ চার ও ৩টি ছয়ের মার। প্রথম শ্রেণির ক্যারিয়ারে পঞ্চম ও চলতি বিসিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। সবমিলিয়ে টানা পাঁচ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের দেখা পেলেন তিনি।
দিনের খেলা শেষ হওয়ার আগে ব্যক্তিগত ফিফটি তুলে নেন সেন্ট্রালের অধিনায়ক শুভাগত হোমও। দিন শেষে ৮৮ বলে ৬২ রানে অপরাজিত শুভাগত। আর সৌম্যর ব্যাট থেকে এসেছে ২৪৭ বলে ১২৮ রানের ইনিংস। সোমবার সকালে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে খেলতে নামবেন এ দুজন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ