ব্যাট হাতে চার ছক্কার ঝড়ে জ্বলে উঠেলেন আশরাফুল, ফের ব্যর্থ ইমরুল
কিন্তু সেই পারফরম্যান্সটাই করা হচ্ছে না ইমরুলের। চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) কথা বলছে না ইসলামী ব্যাংক ইস্ট জোনের এই ওপেনারের ব্যাট। আজ (রোববার) বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রথম ইনিংসে ৫ রানেই আউট হয়ে গেছেন এ বাঁহাতি ওপেনার।
তবে ইমরুলের সতীর্থ ওপেনার মোহাম্মদ আশরাফুল খেলেছেন ৭০ রানের ইনিংস। অবশ্য এতেও কোনো কাজ হয়নি। বিসিবি নর্থ জোনের বোলারদের তোপে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে গেছে ইস্ট জোন। বাঁহাতি পেসার শফিকুল ইসলাম নিয়েছেন ৫ উইকেট।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নর্থ জোন। অধিনায়ক মার্শাল আইয়ুবের সিদ্ধান্ত যথাযথ প্রমাণ করতে সময় নেননি শফিকুল। ইনিংসের পাঁচ ওভারের মধ্যে প্রতিপক্ষ অধিনায়ক ইমরুল (৫), অভিজ্ঞ শামসুর শুভ (০) ও তরুণ শাহাদাত হোসেন দীপুকে (০) সাজঘরে পাঠান তিনি।
বিসিএলের প্রথম দুই রাউন্ডের ম্যাচে ইমরুলের চার ইনিংস ছিল ৪৬, ৩৯, ৩২ ও ৫ রানের। এবার তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি ফিরলেন ৫ রান করে। অর্থাৎ ধারাবাহিকভাবে উন্নতি হওয়ার বদলে ক্রমেই অবনতি ঘটেছে ইমরুলের পারফরম্যান্সের।
এরপর চতুর্থ উইকেটে প্রাথমিক ধাক্কা সামাল দেন আফিফ হোসেন ধ্রুব ও আশরাফুল। এই জুটিতে আসে ৫৫ রান। ইনিংসের ২৩তম ওভারে আফিফকে বোল্ড করে শফিকুলই ভাঙেন জুটি। আউট হওয়ার আগে ৪ চার ও ১ ছয়ের মারে ৩৭ রানের ইনিংস খেলেছেন তরুণ বাঁহাতি আফিফ।
তবে অপর প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন আশরাফুল। মাহমুদুল হাসান ৫ রান করে আউট হওয়ার পর উইকেটরক্ষক প্রীতম কুমারের (২৬) সঙ্গে আশরাফুলের জুটি হয় ৪৭ রানের। এরপর নাইম হাসানকে (১৫) নিয়ে যোগ করেন ৩৭ রান। এরই মাঝে তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৩৯তম ফিফটি।
চলতি বিসিএলে প্রথম ইনিংসেই ৬১ রান করেছিলেন আশরাফুল। এরপর তিন ইনিংসে করেন ২৫, ০ ও ১৬ রান। তিন ইনিংসের ব্যর্থতা ঝেড়ে এবার তার ব্যাট থেকে আসে ৭০ রানের ইনিংস। ৫৩তম ওভারে আউট হওয়ার আগে ১৬০ বলের ইনিংসে ৯ চার ও ১ ছক্কা হাঁকান ইস্ট জোনের ওপেনার।
সপ্তম ব্যাটার হিসেবে আশরাফুল আউট হওয়ার পর আর মাত্র ৪ রান যোগ করতেই অলআউট হয়ে যায় ইস্ট জোন। শফিকুলের ৫ উইকেট ছাড়াও সানজামুল ইসলাম নেন ৩টি, বাকি ২ উইকেট যায় মোহাম্মদ শরিফউল্লাহর ঝুলিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ